• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিবি পুলিশের অ’ভি’যা’নে অনলাইন জু’য়া’র চার শী’র্ষ এজেন্ট গ্রে’প্তা’র  হজে পা’ঠা’নোর নামে অ’র্থ আ’ত্ম’সা’ৎ, কলেজশিক্ষক গ্রে’প্তা’র  গ্যাস লাইনের লি’কে’জ থেকে বি’স্ফো’র’ণে নি হ ত পাঁচজনের দা’ফ’ন স’ম্পন্ন স্ত্রীর প’র’কী’য়ায় ফেসবুকে স্ট্যা’টা’স দিয়ে ব্যবসায়ী আ ত্ম হ ত্যা দেশে ১৭ বছর দেশের জনগণের ভোটের অ’ধি’কা’র ছি’ল না:প্রধানমন্ত্রী তারেক রহমান বি’শে’ষ অ’ভি’যা’নে রেলের টিকিট কা’লো’বা’জা’রির কাছে মিলল বি’পু’ল প’রি’মাণ সিম কার্ড ও ১৪ টি মোবাইল  আ,লী’গ নে’তা’কে জি’ম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আ’দা’য় বিএনপি নে”তা’র বাগেরহাটের রামপালে বিএনপি নে’তা’র বাড়িতে দূ”র্ধ”র্ষ চু'”রি: ন’গ’দ টা’কা ও স্বা’র্ণা’ল’ঙ্কা’র লু ট ন”ব”জা’ত’কের শ’রী’রে অকার্যকর সব অ্যা’ন্টি’বায়োটিক, শ’ঙ্কা’য় মা-বাবা কুষ্টিয়ায় ডিবি পুলিশের অ’ভি’যানে হ ত্যা মা’ম’লার আসামী ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রে’প্তার 

ডিবি পুলিশের অ’ভি’যা’নে অনলাইন জু’য়া’র চার শী’র্ষ এজেন্ট গ্রে’প্তা’র 

notuntimes / ৬৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

অনলাইন জুয়ার চার শীর্ষ এজেন্টকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ গ্রেফতারকৃতরা হলেন 

রাফসান জনি রিপনসহ (৩২) ফাহাদ হাসান জুনায়েদ (১৯), বায়েজিদ ডালিম (৩০) ও রকিবুল ইসলাম (৩৫)।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর ও গাংনী থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি টিম মেহেরপুর সদর থানার চাঁদবিল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বায়েজিদ ডালিমকে (৩০) গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত হতে Galaxy Z Fold5 মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বায়েজিদের ফোন তল্লাশি করে Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনা বেচা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করার তথ্য পাওয়া যায়।

তার ফোনে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত চারটি ই-মেইল অ্যাড্রেসের তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম হতে রকিবুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

তার হেফাজত হতে একটি OPPO স্মার্ট ফোন ও একটি VIVO Y03t স্মার্ট ফোন জব্দ করা হয়।

রকিবুলের ফোন দুটি চেক করে অনলাইন জুয়া খেলার জন্য Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনা বেচা করা ও জুয়া খেলার তথ্য পাওয়া যায়।

শুক্রবার ডিবির আরেকটি টিম গাংনী উপজেলার গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে রাফসান জনি রিপনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি Redmi Note 14 Pro মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার মোবাইল ফোন প্রাথমিক যাচাই-বাছাই করে ৩৭টি মেইল আইডিসহ ২৯টি জুয়া খেলার অ্যাকাউন্ট পাওয়া যায়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমঝুপি এলাকা হতে ফাহাদ হাসান জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার হেফাজত হতে একটি Oppo A38 মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত ফোনের মধ্যেও সাতটি ই-মেইল আইডিসহ অনলাইন জুয়া খেলার মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানন, তারাসহ অজ্ঞাতনামা আসামিদের ci¯úi যোগসাজসে তাদের ব্যবহৃত নিজ নিজ মোবাইল ডিভাইস এবং নিজ ও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সাইবার স্পেসে প্রতারণামূলক কার্যক্রমসহ অনলাইন প্লাটফর্মে জুয়া খেলায় অংশগ্রহণ ও জুয়া খেলা পরিচালনা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত মোবাইল ব্যাংকিং এবং Binance App ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন করে থাকে।

যার ফলশ্রুতিতে গ্রামের বেকার যুব সমাজ ও সাধারণ মানুষ স্বল্প পরিশ্রমে অধিক লাভের আশায় সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। কেউ কেউ সর্বস্ব হারিয়ে বিষণ্নতায় পড়ে মাদকাসক্তসহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী ও সদর থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকালে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!