• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রামিসা হ”ত্যা’কা’রী’র প্র’কা’শ্যে’ ফাঁ”সি চাইলেন এমপি আমির হামজা  ট্রাক-মোটরসাইকেল সং’ঘ’র্ষে তরুণ নি হ ত  ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত  দৌলতপুরে আ’ধি’প’ত্য বি’স্তা’র’কে কে’ন্দ্র করে বিএনপির দু’ই গ্রু’পে’র মধ্যে সং’ঘ’র্ষ বাসের ভিড়ে নি’ত্য যৌ”ন হ’য়’রা’নি’র শি’কা’র হচ্ছেন না’রী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নি হ ত,৩০ হা”জা’র পিস ই”য়া”বা উ”দ্ধা”র  চট্টগ্রামে শি”শু ধ”র্ষণ”চে”ষ্টা”কে কেন্দ্র করে তুমুল উ’ত্তে’জ’না, ২ সাংবাদিক গু”লি”বি”দ্ধ গুলশান-বনানী-বারিধারা লেক দূ’ষ’ণমু’ক্ত রাখতে প’দক্ষে’প নি’চ্ছে সরকার দৈনিক সময়ের দিগন্তে পত্রিকায় সাংবাদিক নিয়োগ দেওয়া হবে কুষ্টিয়ায় ভিজিএফ চাল বি’তরণ ঘি’রে বিএনপি নে’তা’ক’র্মী’দের অ”স্ত্র ম’হ’ড়া ও ভা’ঙ’চু’রে’র অ’ভি’যো’গ, ব’ন্ধ ইউপি সে’বা কা’র্য’ক্র’ম

দৌলতপুরে আ’ধি’প’ত্য বি’স্তা’র’কে কে’ন্দ্র করে বিএনপির দু’ই গ্রু’পে’র মধ্যে সং’ঘ’র্ষ

notuntimes / ৬৯ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুজন ইসলাম (৩২) বিএনপির কর্মী। বর্তমানে তিনি কুষ্টিয়া ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বাহিরমাদী গ্রামের মহরম জোয়াদ্দারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি একরামুল হক গ্রুপ এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় রাতে বাহিরমাদী চৌরাস্তায় অবস্থানকালে সুজন ইসলামের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীরা আহত সুজনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!