মনিরুজ্জামান মুনতাজ স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে।
আটকৃত ব্যক্তি ফিলিপ নগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের মধ্যপাড়ার বিপ্লব ভূঁইয়ার ছেলে বিজয় আহমেদ (২৩)।
পুলিশ জানায় , বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত অভিযানে আটককৃত যুবক বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে , গরু রাখার ঘর থেকে ১টি ওয়ান শুটার গান ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের বাহির মাদি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।