• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ধান কা’টা নিয়ে বিএনপির দুপক্ষের সং’ঘ’র্ষ, নি হ ত ১

notuntimes / ৬০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

খুলনার তেরখাদায় জমির ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নুর আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আরও চারজন। উপজেলার মধুপুর ইউনিয়নে মধুপুর গ্রামে গতকাল শুক্রবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলামের সঙ্গে মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোড়লের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে প্রায় সময়ই এ দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল রাতে সাইফুল ইসলামের লোকজন গ্রামে বিলে ধান কাটতে গেলে শহীদুল ইসলামের লোকজন তাতে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র আরও জানায়, সোহেল মোল্লা, সাইফুল মোল্লা, আহাদুল মোল্লাসহ ১০-১৫ জনের একটি দল এই হামলার নেতৃত্ব দেয়। সংঘর্ষে নুর আলম নামের একজন গুরুতর আহত হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সংঘর্ষে একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!