• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নাটোরে র‍্যাব স’দ’স্য’দের ও’পর হা ম লা, আ হ ত ৫

notuntimes / ৫১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে যাওয়া নাটোরের লালপুরে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী নবীনগর এলাকায় এই মঙ্গলবার (১২ মে) রাতে ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ওসি শফিকুল ইসলাম বলেন, নাটোর র‌্যাব ক্যাম্পের ছয় সদস্যের একটি দল মোটরসাইকেল যোগে সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় যুবক সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক র‌্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। পরে বাগবিতন্ডার একপর্যায়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায়। এসময় সোহাগ মাহমুদ নামের এক যুবককে আটক করে পুলিশ।আটক সোহাগ মাহমুদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

ওসি আরও বলেন, আহত পাঁচ র‌্যাব সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!