প্রাগপুর ইউনিয়নে গণমানুষের আস্থার প্রতীক মোঃ শাহাব উদ্দীন; চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সর্বস্তরে ব্যাপক উৎসাহ
সুমন শেখ, স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ শাহাব উদ্দীনের নাম ঘোষণার পর ইউনিয়নজুড়ে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
মোঃ শাহাব উদ্দীন প্রাগপুর ইউনিয়নের সুপরিচিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি মরহুম আতাহার হোসেন লালু, সাবেক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান এবং সাজ্জাদ হোসেন (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন পরিচিত মুখ। বর্তমানে তিনি ১নং প্রাগপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শিক্ষা, সমাজ উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে। স্থানীয়দের মতে, মোঃ শাহাব উদ্দীন একজন সৎ, বিনয়ী ও জনবান্ধব নেতৃত্বের অধিকারী। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কৃষকের স্বার্থ সংরক্ষণ, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ফলে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
এলাকার প্রবীণ, যুবক, ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, জনগণের প্রত্যাশা পূরণে মোঃ শাহাব উদ্দীন একজন যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে ইউনিয়নকে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন ধারায় এগিয়ে নিতে সক্ষম হবেন। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে সুযোগ দিলে ১নং প্রাগপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য।”
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, পারিবারিক ঐতিহ্য এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কারণে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন ১নং প্রাগপুর ইউনিয়নের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।