• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইবি’র হরিনারায়ণ পুর থেকে গাঁ”জা সহ আ’ট’ক ১ গাংনীতে অ’ন লাই’ন জু’য়া’র এজেন্ট আ’ট’ক, ল্যাপটপ-স্মার্টফোন জ’ব্দ শুক্রবার প’দত্যা’গ করতে পারেন রাষ্ট্রপতি এমপি নজরুলের আরেক ভি’ডি’ওতে কে এই না’রী? ফরিদপুরে স্বামীর পু’রু’ষা’ঙ্গ ক’র্তনের অ’ভি’যো’গ স্ত্রীর বি’রু’দ্ধে এজলাসে বিচারকের ছোঁ’ড়া পেপার ওয়েটের আ’ঘা’তে আইনজীবীর মা’থা ফা’ট’ল সরকারি চি’কিৎসক ক্লিনিকের মা’লিক, পায়ে অ’স্ত্রো’প’চা’রের পর ড্রি’লের ফ’লা রেখেই করলেন সে’লাই দৌলতপুরে ৪০০ বোতল ফে’ন’সি:ডিল গা’য়ে’ব করলো এসআই ফিরোজ! ইসলামী আ’ন্দো’ল’ন বাংলাদেশের কুষ্টিয়া জেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ অ’নু’ষ্ঠিত  *জুলাই শ’হী’দ প’রিবার ও জুলাই যো’দ্ধা’দের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের স’মা’বেশ অ’নুষ্ঠিত*

ফরিদপুরে স্বামীর পু’রু’ষা’ঙ্গ ক’র্তনের অ’ভি’যো’গ স্ত্রীর বি’রু’দ্ধে

notuntimes / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফরিদপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীকে স্থানীয়রা শিকল দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। আহত আবু দাউদ (৫০) জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে কর্মরত। অভিযুক্ত তার স্ত্রী শাহিনা বেগম (৪২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিনা বেগম ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। ঘটনার সময় তিনি এলাকার বাইরে থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি।

তিনি আরও বলেন, “আবু দাউদ একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়।“

ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। পরে তার স্বজনরা অভিযুক্ত স্ত্রী শাহিনা বেগমকে শিকল দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!