• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার মিরপুরে রাস্তায় ট্রাক চলাচলে বা’ধা দেওয়ার প্র’তি’বা’দে মা’ন’ব’বন্ধ’ন কুষ্টিয়াসহ ১৭ জেলায় সত’র্ক’বা’র্তা জা’রি মা ও তিন মেয়েকে কু”পি’য়ে হ”ত্যা গ’ন’পি’টু’নিতে হা’ম’লা’কা’রী নি”হ”ত  কুষ্টিয়ায় রি’ভ’ল’বার-গু’লি’সহ যুবককে গ’ন’পি’টু’নি দিয়ে পুলিশে দিল এ’লা’কা’বা’সী বাইপাসে সড়কে প্রাইভেটকারে বাসের ধা’ক্কা, আ’হ’ত ৫ তা’প’প্র’বা’হে বি’প’র্যস্ত ইতালি: একদিনেই ৪ মৃ””ত্যু, স’ত’র্ক’তা জা’রি ট্রাক-পিকআপ-অটোরিকশা ত্রি’মুখী সং’ঘ’র্ষে নি”হ”ত ১ আ’হ’ত ৩ ৩ গোল, অসংখ্য মুগ্ধতা! ব্রাজিলের খেলায় ফিরল সেই হারানো জাদু দিশার আয়োজনে চাকরী মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় কর অফিসে নি’য়ো’গ পরীক্ষায় প্র’ক্সি দিতে গিয়ে আ’ট’ক ৪

বাইপাসে সড়কে প্রাইভেটকারে বাসের ধা’ক্কা, আ’হ’ত ৫

notuntimes / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাইপাসে সড়কে প্রাইভেটকারে বাসের ধাক্কা, আ’হ’ত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া পয়েন্টে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা পূর্বানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা পাঁচজন যাত্রী আহত হন। এর মধ্যে দুইজন গুরুতর আহত বলে জানা গেছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে সড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারকে রাস্তা থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!