• বুধবার, ২০ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিশুর চিঠিতে সেতু নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর, পরিদর্শনে সেতু মন্ত্রী বাগেরহাটের রামপালে আ’ই’ন’শৃ’ঙ্খলা বিষয়ক মা’সিক স’ভা মিরপুরে মুক্তিযোদ্ধা সন্তান বাড়ি ছা’ড়া রাবেয়া আক্তার চা’ই স্ত্রীর অ’ধি’কা’র  ইমামের মোটরসাইকেল চু”রি করে সাইকেল রেখে গেল চো”র কুষ্টিয়ায় শ’তাধিক পরিবারকে চড়া সু’দে সর্ব’শা’ন্ত’কা’রী পোড়াদহের ইকবাল শেঠ গ্রে’প্তা’র সারা দেশের ন‍্যায় বাগেরহাটের রামপালেও শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’নে টা’পেন্টা’ডল’সহ আ’ট’ক ৪, মোবাইল কো’র্টে সা’জা কুষ্টিয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ স’ম্মে’লন  চাঁদ দেখা গেছে আরব আমিরাতে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা ড. ইউনূসসহ ২৪ জনের দে’শ’ত্যা’গে নি’ষে’ধা’জ্ঞা চেয়ে রিট

বাগেরহাটের রামপালে আ’ই’ন’শৃ’ঙ্খলা বিষয়ক মা’সিক স’ভা

notuntimes / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক।। বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা, মৎস্যঘের দখল ও সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে দৃশ্যমান করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম রাজীবকে আইনগত পদক্ষেপ জোরদারের নির্দেশ দেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ কার্যক্রমের কথা জানানো হয়। একই সঙ্গে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!