• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেসির ১৭তম বিশ্বকাপ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা দৌলতপুর উপজেলা তাঁতী দ’লে’র জরুরী স’ভা কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে জি’জ্ঞা’সা’বাদ করতে দুদকে যুবদল নে’তা’র আ’বে’দন সে’না’বা’হি’নী’কে ম্যাজিস্ট্রেসি ক্ষ’ম’তা দিল স’রকার বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রীর নি’র্দে’শে খালের বাঁ’ধ অ’প’সারণ  সাব-রেজিস্ট্রারের অফিস ‘ঘু”ষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভু’ল কুষ্টিয়া অঞ্চলে ইপিজেড ও ইকোনোমিক জোন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক প্রভাব: কলামিস্ট মুহাম্মদ রাশেদ খান  কুষ্টিয়ায় ছা’ত্রলী’গ-যু’ব’লী’গে’র ঝ’টি’কা মি’ছি’ল, বিকেলে ছাত্রদল-যু’ব’দ’লের হুঁ’শি’য়ারি নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নে”তা সজীব পুলিশের হা’তে আ’ট’ক হামের উ’পসর্গে আরও ৩ জনের মৃ”ত্যু, মোট প্রা’ণ’হা’নি ৬৮০

বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রীর নি’র্দে’শে খালের বাঁ’ধ অ’প’সারণ 

notuntimes / ২৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||

বাগেরহাটের রামপালে আরো একটি সরকারী খালের বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১১ টায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সিংগড়বুনিয়া গ্রামের চামারখালী খালের বাঁধ অপসারণ করান রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

জানা গেছে, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের অহিদ আকু্ঞ্জী তার দোসর মোতাহার আলী নামের অপর এক ব্যাক্তির সহায়তায় ৩ মাস পূর্বে প্রবহমান চামারখালী খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেয়। এরপরে সেখানে মাছ চাষ শুরু করে। এ নিয়ে বিভিন্ন দৈনিক বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। এক পর্যায়ে গ্রামবাসীর পক্ষে বিএনপি নেতা মো. মহিদুল ইসলাম লিখিতভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আনেন। প্রতিমন্ত্রী দ্রুত ব্যাবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনারকে বলেন। আদেশ পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় বাঁধ অপসারণ করান। এ সময় তিনি বলেন, রামপালে প্রবহমান সরকারি রেকর্ডীয় খালে কেউ বাঁধ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রবহমান খাল ও নদী রক্ষায় সরকার বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!