বাগেরহাটের রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আ.লীগের অরাজকতা ও নাশকতা ঠেকাতে শোডাউন করেছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১ টায় রামপাল উপজেলা থেকে এ উপলক্ষে এক মোটরসাইকেল শোডাউন করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ কবিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসহ খুলনা-মোংলা মহাসড়ক প্রদক্ষিণ করে। বিএনপি নেতা ফিরোজ কবির জানান, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিষ্ট আ.লীগের নাশকতা ঠেকাতে এবং সরকার বিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ শোডাউন করা হয়েছে। এ ছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতা-কর্মীদের দিয়ে নজরদারি করানো হচ্ছে। যাতে কেউ আইনশৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করতে না পারে। শোডাউনে অংশ নেন গৌরম্ভা বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর জোয়ারদার, মাহাফুজুর রহমান আকু্ঞ্জী, ভোজপাতিয়া ইউনিয়ের সাবেক সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স, তালুকদার বদিউজ্জামান মিনা, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা তরিকুল ইসলাম শোভন, শেখ ইব্রাহীম হোসেন প্রমুখ।