• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনায় ক্লি’নি’কে গু’লি’ব’র্ষ’ণ, ভা’ঙ’চু’র ইউপি নি’র্বা’চ’নে বিএনপির প্রা’র্থী’কে প’রি’চয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালির ভিডিও ভা’ই’রা’ল বাবার বাড়ি থেকে না_স্তা কম দেওয়ায় শ্বশুরবাড়িতে মা’র’ধ’র, ৯ দিন পর অ’ন্তঃস’ত্ত্বা গৃ’হব’ধূ’র মৃ”‘ত্যু বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিয়োগ, আবেদন করতে পারবেন অভিজ্ঞ-অনভিজ্ঞরা আমার মৃ”ত্যু’র জন্য ইউএনও দা”য়ী’—এসিল্যান্ডের ফেসবুক পো’স্টে তো’ল’পা’ড় হামের উ’প’স’র্গে একদিনেই আট জনের মৃ”‘ত্যু বালুবোঝাই ট্রাক উ”ল্টে প’ড়’ল প্রাইভেটকারের ও’প’র, মা-ছে’লে’র মৃ”ত্যু ছা’ত্রী’কে ধ”র্ষ”ণ’চে’ষ্টা’র অভিযোগে মাদ্রাসায় আ”গু”ন দিল স্থা’নীয়”রা, শিক্ষক আ”ট”ক আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত সুন্দরবনে সাপের ছো’ব’লে আ’হ’ত, সা’প ধরে হাসপাতালে গেলেন জে’লে

বাগেরহাটের রামপালে শ’হীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

notuntimes / ৪৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বাগেরহাটের রামপালে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে আলেমে দ্বীন শহীদ মাওলানা গাজী আবু বকার সিদ্দিক (র.) এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম, এইচ তামিম, বিশেষ অথিতির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রিজাউল করিম, কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীন এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম প্রামুখ।

প্রধান অথিতির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম, এইচ তামিম বলেন, তার পিতা শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন কুরআন গবেষক। তিনি এই দক্ষিণ জনপদের মানুষের মাঝে কুরআন ও হাদিসের মর্মবাণী প্রচার করতেন। ঘাতকদের নির্মম নৃশংসতার শিকার হয়ে তিনি শাহাদাৎ বরণ করেন। তিনি তার পিতার জন্য সবার দোয়া কামনা করেন।

বক্তারা বলেন, শহীদ গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন, একাধারের কুরআন গবেষক, ইসলাম প্রচারক ও এই এলাকার কিংবদন্তি রাজনীতিবিদ। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ঘাতকরা তাকে হত্যা করল। আলোচনা অনুষ্ঠানে উপজেলা সহকর্মী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা জুলফিকার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!