• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে সদর ইউনিয়নে বিএনপির স’ভা 

notuntimes / ৫৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাগেরহাটের রামপালে সদর ইউনিয়নে বিএনপির সভা 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রামপাল সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর হোসেন আকোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বার বার কারাবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলাম, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান মোড়ল, অধ্যাপক সুব্রত কুমার পাল, আ. মাজেদ, খান আলী আজম, শেখ মোতাহার আলী, মশিউর রহমান সুমন, মোল্লা ফারুক হোসেন টিটু, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আত্মসমালোচনার সময় এসেছে। তারেক রহমানের মনোনীত প্রার্থীর বিপরীতে যে সব নেতা অবস্থান নিয়ে দলের ভারডুবির ষড়যন্ত্র করেছেন, তারা স্বেচ্ছায় দল থেকে সরে যাবেন। দলের ক্ষতি করে এখানে থাকার প্রয়োজন নেই। যারা দলের নিবেদিত কর্মী, তাদের নিয়ে দলকে পুনর্গঠন করা হবে। ত্যাগীদের মূল্যায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!