বাগেরহাটে পিকআপ ভ্যানের চা পায় পথচারী নি হ ত
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছে। উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পথচারী বাদল রায় চৌধুরী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি।
কিভাবে দূঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘাতক পিকআপ ভ্যানের সন্ধান করা হচ্ছে।