• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঁ’চা ডিম দেয়ার অ’ভি’যো’গ মেহেরপুরে গাঁজার গাছসহ গাঁজাচষী আ’ট’ক মা’ন’বপা’চা’র ও দু’র্নী:তি’বি’রো’ধী কঠোর অবস্থান নেওয়ায় অ’তিরিক্ত এসপিকে ফাঁ’সা’তে না:রী সহকর্মীর নাম ব্যবহার করে ভু’য়া অভিযোগ সরকারি পুকুর ভ’রা’ট করে ভবন নি’র্মা’ণে’র অ’ভি’যো’গ বা’স’চা’পা’য় স্কু’লশি’ক্ষা’র্থী নি”হ”ত, বাবা আ’হ’ত দৌলতপুরে বিজিবির পৃ’থক অ’ভি’যা’নে বি’পুল প’রি’মাণ মা’দ’ক ও চো’রা’চা’লা’নী মা’লা’মাল উ’দ্ধা’র শৈলকুপায় প্র’তি’প’ক্ষে’র হা’ম’লা’য় আ”হ’ত একজনের মৃ”ত্যু দৌলতপুরে এই প্রথম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হলেন মো. বকুল হোসেন রামপালে চিপস খেয়ে ১২ শি’ক্ষা’র্থীর অ’সু’স্থে’র ঘ’টনায় ভ্রা’ম্যমান আ’দাল’তে দোকান ব’ন্ধ  কুষ্টিয়ায় ৬ জনকে হ”ত্যা জাসদ নে’তা হাসানুল হক ইনুর ১০ বছরের কা’রা’দ’ণ্ড

বা’স’চা’পা’য় স্কু’লশি’ক্ষা’র্থী নি”হ”ত, বাবা আ’হ’ত

notuntimes / ৩২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বা’স’চা’পা’য় স্কু’লশি’ক্ষা’র্থী নি”হ”ত, বাবা আ’হ’ত

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার।

বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে খুলনা-পাইকগাছা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে।

জানা গেছে, চাকরির সুবাদে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করেন এবং উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেল কে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!