• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির ম”র”দে”হ উ”দ্ধা”র বিএনপি নে’তা হ”ত্যা: কুষ্টিয়ার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নির্মাণকাজে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি রংপুরে ট্রাকের পে’ছ’নে বা’সের ধা’ক্কা’য় নি”হ”ত ৩ কুষ্টিয়ায় জামায়াতের লং’মা’র্চ’কে স্বা’গ’ত জানিয়ে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের মি’ছি’ল ও মোটরসাইকেল র‍্যা’লি আট শ’র্তে শ’হী’দ আবরার ফাহাদ স্টেডিয়াম ব’রা’দ্দ দিল প্রশাসন, জিলা স্কুল মাঠেই অনড় জামায়াত  হাসপাতালে ঢু’কে স্বে’চ্ছা’সেব’ক দ’ল নে’তা’কে পে’টা’লে’ন ছা’ত্র’দ’ল নে’তা কো’টিপ’তি ছেলের ফ্ল্যাটে জা’য়’গা হ’য়’নি বৃ’দ্ধ মা’য়ে’র, মি’লল প”চ”ন ধ’রা ম”র’দে’হ স্বা’মী’র এক থা’প্প’ড়ে প্রা’ণ গে’ল গৃ’হ’ব’ধূ’র গাংনীতে মোটরের সু’ইচ দি’তে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্টে না’রী’র মৃ”ত্যু

বিএনপি নে’তা হ”ত্যা: কুষ্টিয়ার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে

notuntimes / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিএনপি নে’তা হ”ত্যা: কুষ্টিয়ার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে

মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। তারা শালিখা উপজেলার বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডকে সে সময় ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় একটি মামলা করা হয়েছিল।

নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ১ অক্টোবর আদালতে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শালিখা থানাকে নির্দেশ দেন। পরে মামলাটির তদন্ত শুরু হয়।তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্যের বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্র থেকে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে এ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের বহু নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তারা কয়েকশ কোটি টাকার বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য, সাবেক ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা। মশিয়ার রহমান হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর মধ্য দিয়ে দীর্ঘদিন আগের এ হত্যাকাণ্ডের তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। এখন তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।

তিনি কুষ্টিয়া মডেল থানার পাশাপাশি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা, মাগুরার শালিখা থানা, ঝিনাইদহ সদর থানা, সাতক্ষীরার কলারোয়া ও আশাশুনি থানা, এবং যশোরের কেশবপুর ও মণিরামপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!