• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির কাছে আ’ট’ক চো’রা’ই পণ্য নিয়ে গেল চো’রা’কা’র’বা’রি’রা চুয়াডাঙ্গায় আমির হামজার গাড়িতে হা’ম’লার প্র’তি’বা’দে কুষ্টিয়ায় জামায়াতের বি’ক্ষো’ভ ও স’মা’বেশ কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পু’ন’র্মিলনী অনুষ্ঠান অ’নু’ষ্ঠিত কুষ্টিয়ায় প্রা’ইভেট ক্লি’নিকে ভ্রা’ম্য’মা’ন আদালতের অ’ভি’যা’ন বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কা”ম’ড়ে স’মর্থক আ*হ”ত রামপালে যুবদল ও সেচ্ছাসেবক দল নে”তা’দের বি”রু”দ্ধে হ”ত্যা মা”ম”লা দা’য়ের: বিএনপির মা”ম*লা প্র’ত্যা’হা’রের দা’বি  ইসলামী ব্যাংকের ওপর ন’গ্ন হ’স্ত’ক্ষে’পের প্র’তিবাদে কুষ্টিয়ায় গ্রা’হ’কদের মা’ন’ব’ব’ন্ধ’ন বাগেরহাটের খান জাহান আলী মাজারের কু’মিরে টে’নে নে’ওয়া শি’শু’র ম”র’দে’হ উ’দ্ধা’র গাংনীতে শ’তা’ধিক মানুষের এনসিপিতে যো’গ’দান এম’পি আমির হামজার প’রি’বা’রের ও’পর হা’ম’লা 

বিজিবির কাছে আ’ট’ক চো’রা’ই পণ্য নিয়ে গেল চো’রা’কা’র’বা’রি’রা

notuntimes / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে আটক চোরাই পণ্য নিয়ে গেছে চোরাকারবারি চক্রের সদস্যরা। বুধবার (৩ জুন) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি হলুদ রংঙ্গের একটি পিকআপ ভারতীয় চোরাইপণ্য নিয়ে আসে চোরাকারবারি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্য্যরা পিকআপ ভ্যানটিকে আটক করেন। এসময় বিজিবির সাথে চোরাকারবারিরা মব সৃষ্টি করে উগ্র আচরণের মাধ্যমে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে চোরাকারবারিরা দাবি করে তাদের আনা মালামাল চোরাই পণ্য নয়, এগুলো সব তাদের বৈধ পণ্য।

তবে বিজিবির দাবি এগুলো সব চোরাই পণ্য। এক পর্যায়ে চোরাকারবারিরা সংঘর্ষে জড়ায়। এসময় পিকআপভ্যান ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় বিজিবি ক্যাম্পের জোয়ানরা কসবা উপজেলার নয়ন পুর বাজারে ভারতীয় চোরাইপণ্যবাহী একটি হলুদ পিকআপ আটক করে। এসময় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের সাথে মব সৃষ্টি করে সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলের পরিবেশ জটিল হয়ে পড়লে বিজিবি চোরাই পণ্যবাহী পিকআপটি ছেড়ে দেয়। ওখানে গুলি করার মতো পরিবেশ তৈরি হয়েছিল। গুলি এবং রক্তপাত এড়াতে মালামালগুলো ছেড়ে দেয়া হয় বলে জানান সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম এম শরীফুল ইসলাম।

বিষয়টি অধিকতর তদন্ত সাপেক্ষে চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!