• বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা নানা কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী নাতনী ধর্ষিত মেহেরপুরের গাংনীতে হ’তদ’রি’দ্রদে’র মাঝে খা’দ্য স’হা’য়তা প্র’দা’ন মিরপুর উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ৬৫০ মানুষের মাঝে নগদ অ’র্থ বিতরণ কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে ধ’র্ষ’ণে:র অ’ভি’যো’গে নানাকে গ’ণ’পি’টু’নি’র পর পুলিশে সো’প’র্দ কুষ্টিয়ার পদ্মায় বালু লু’টে’র ম’হো’ৎসব। কুষ্টিয়ায় গরিবের চালের কার্ড বিএনপি ও জামায়াত নেতাদের ভাগাভাগি দৌলতপুরে ভু’ল চিকিৎসায় প্র’সূ’তি’র মৃ ত্যু র অ’ভি’যো’গ অ নু’মো’ন’হীন অ’বৈ’ধ ক্লিনিকে সাংবাদিক আশিক আলী -এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ২৯ কা’র্যদিবসে রে’কর্ড রা’য়: মেহেরপুরে শি’শু ধর্ষ’ণ মা’ম’লায় ধ”র্ষ”ক শাকিলের ফাঁ সি র আ”দেশ রামিসা হ”ত্যা মা”ম”লা, ফ”রে’নসিক রি’পোর্টে মিলছে ধ’র্ষ”ণের আ’লা’মত 

ভেড়ামারা নানা কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী নাতনী ধর্ষিত

notuntimes / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ভেড়ামারা নানা কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী নাতনী ধর্ষিত

রাসেল আহমেদ :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নানা কর্তৃক ১২ বছর বয়সী ৫ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত নানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা| মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পৌরশহরের নওদাপাড়া এলাকায় এই জঘন্য ঘটনা ঘটে। উক্ত আসামির নাম শাহাবুল (৪৪)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের পরিস্কার আলীর পুত্র| তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুর নানির দ্বিতীয় স্বামী (সৎ-নানা)। তিনি ভেড়ামারা নওদাপাড়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন।

প্রতিবেশী ও ভেড়ামারা থানার পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি শহরের বামনপাড় এলাকায়। গতকাল সোমবার (২৫ মে) ভুক্তভোগী শিশুটি নওদাপাড়া এলাকায় তাঁর নানার বাসায় বেড়াতে আসে। আজ মঙ্গলবার সকালে নানী টিসিবির পন্য আনতে গেলে ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। এতে স্থানীয় জনতা চরম উত্তেজিত হয়ে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে প্রেরণ করা হয়।

এই বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাঁকে চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!