• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর আল্লারদর্গা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে চাকরি স্থায়ীকরণের দা’বি’তে বি:ক্ষো’ভ কর্মসূচি মেহেরপুরে যাত্রীবাহী বাস উ’ল্টে শি’শুসহ আ’হ’ত ১৩ প্রাগপুর ইউনিয়নে গণমানুষের আস্থার প্রতীক মোঃ শাহাব উদ্দীন; চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সর্বস্তরে ব্যাপক উৎসাহ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অ’নিয়’ম আওয়ামী লীগের সাবেক এমপিদের ৫টিসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লা’ইসে’ন্স বা’তি’ল চুয়াডাঙ্গায় শি’শু মরিয়ম ধ”র্ষ”ণ-হ ত্যা মামলায় আ’সা’মি’র মৃ”ত্যু’দ”ণ্ড র’ণ’ক্ষে’ত্র দিল্লি, ব’ন্ধ ইন্টারনেট গাংনী এ’তিমখানা থেকে শিক্ষার্থীর ম’র’দে’হ উ’দ্ধার, ত’দ’ন্তে নেমেছে পুলিশ  ইতিহাসের প্রথম দল হিসেবে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড হঠাৎ পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, জল্পনা-গুজবে উদ্বিগ্ন জেলাবাসী

মেহেরপুরে যাত্রীবাহী বাস উ’ল্টে শি’শুসহ আ’হ’ত ১৩

notuntimes / ২২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ১৩

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ওয়াবদারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসছিলো। শহরের ওয়াবদারমোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিলো। এ সময় বাসটি একটি ইজিবাইককে জায়গা দিতে গিয়ে পাশের একটি ডোবার মধ্যে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১৩ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফুর, গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪), জামাল উদ্দীন (৬৫) ও দক্ষিণ শালীকা গ্রামের ওসমানের (২৮) অবস্থা গুরুতর হলে, তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে বাসের নিচে কেউ পড়ে আছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। বাসটি ডোবা থেকে উদ্ধারের পর বাকিটা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!