যুবদল নে’তা ফাহিমের উদ্যোগে শ’হী’দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শা’হাদ’ত বা’র্ষি’কী পা’লি’ত
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ফুহাদ রেজা ফাহিমের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রুপকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের পৌর ২ নং ওয়ার্ডে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির স্থানীর সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে এলাকার সাধারন গরীব মেহনতি মানুষের মাঝে খবার বিতরন করেন নেতাকর্মীরা।