• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
না”রী গ্ৰাহকদের অনৈতিক প্র”স্তা”ব, পল্লী বিদ্যুতের ডিজিএমকে পি”টু”নি  রামপালে ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কো’র’বা’নি হ’চ্ছে না ডোনাল্ড ট্রাম্প  এক্সক্যাভেটরে আ”গু”ন,বালু ব্যবসায়ী গ্রে’প্তা’র  আদ-দ্বীন হাসপাতালে ৬ শি’শুর মৃ”ত্যু”র অ’ভি’যোগ সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন দৌলতপুরে সাংবাদিকের ওপর হা”ম”লা, থানায় মা’ম’লা সড়কের ওপর প’শু’র হাট,ভো’গা’ন্তি’তে শহরবাসী   ভেড়ামারা নানা কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী নাতনী ধর্ষিত মেহেরপুরের গাংনীতে হ’তদ’রি’দ্রদে’র মাঝে খা’দ্য স’হা’য়তা প্র’দা’ন

রামপালে ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

notuntimes / ২৩ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

রামপালে ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর পরিবেশ প্রতিবেশ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করছে। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সরকারিভাবে পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যাবস্থাপনায় জোর দিয়েছে। পশুর চামড়া সংগ্রহ করে তা যথাযথ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষ জনবল দিয়ে পশুর চামড়া সংরক্ষণ না করলে চামড়া সংগ্রহকারী ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। ভালো দাম পাবে না। সুতারং যথাযথ প্রক্রিয়ায় চামড়া প্রক্রিয়াজাত করাসহ বর্জ্য ব্যাবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। বুধবার (২৭ মে) বিকাল ৪ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়নের সচিবগণের উপস্থিতিতে প্রধান অথিতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে এসব কথা বলেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে প্রধান অথিতি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস, শরাফপুর কেরামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ওলিউর রহমান, আছিয়া কারামতিয়া মাদরাসার অধ্যক্ষ শরীফ আ. কাদির, রামপাল উন্নয়ন ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা প্রমুখ। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মাদরাসা প্রধানদের উদ্দেশ্যে আরো বলেন, শিক্ষার্থীদের গুণগতমান বজায় রেখে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ ছাড়াও মেয়ের হাইজিন মেনটেইন করতে হবে। তাদের আলাদা টয়লেট অবশ্যই নিশ্চিত করতে হবে। আমি মাদরাসা ভিজিট করে দেখবো কোন প্রকার অনিয়ম পেলে, সরকারের সকল প্রকার সহযোগীতা বন্ধের ব্যাবস্থা করা হবে। সম্মানিত ব্যাক্তি হিসেবে আপনাদের প্রমাণ করতে হবে, সত্যিকার অর্থে আপনারা নিজ নিজ জায়গা থেকে কাজ করতে রাখছেন। ভালো কাজে অবদান রাখলে সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হবে। সুতারং এই রামপালের জনপদকে আপনাদের আলোকিত জনপদে রূপান্তরিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!