• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কু’মা’রী পরিচয়ে এ’কা’ধিক বি’য়ে ও প্র’তার’ণা’র অ’ভি’যো’গ সাথী নামে এক না’রী’র বি’রু’দ্ধে বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্র’তি’রো’ধে প’রি’চ্ছ’ন্নতা অ’ভি’যা:ন উদ্বোধন লালপুরে আ’ইডি হ্যা’কিং চ’ক্রের স’ক্রিয় সদস্য আ’ট’ক পিএইচডি ডিগ্রি পেলেন জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম কারাগারে সাবেক এমপির মোবাইলে মিললো কয়েক ড’জন প’র্ন ভি’ডিও নদীতে ডুবে নি’খোঁ’জে’র ঘ’ট’নায় ৩ জনের ম”র”দে”হ উ”দ্ধা”র দৌলতপুরে পদ্মার পানি বৃদ্ধি,৩৫ গ্রামের পানিবন্দী ৭০ হাজার মানুষ ব্যাহত ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম  পিকনিকের নৌকা থেকে ছি’ট’কে পড়ে ছাত্রদল নে’তাস’হ নি”খোঁ’জ ৩ কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১, আ”হ’ত ২০ জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পা‌নিসম্পদ মন্ত্রী

লালপুরে আ’ইডি হ্যা’কিং চ’ক্রের স’ক্রিয় সদস্য আ’ট’ক

notuntimes / ২৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে লালপুর থানার এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় আহম্মেদ (২৪) নামে ওই যুবককে আটক করে।

আটক হৃদয় আহম্মেদ নওপাড়া গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের মো. কুতুব মন্ডলের (৭৫) নির্মাণাধীন পূর্ব দুয়ারী রান্নাঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মো. মিনারুল ইসলাম ওরফে মধু (২২) পালিয়ে যান। তিনি মো. কুতুব মন্ডলের ছেলে।

পুলিশের দাবি, আটক ও পলাতক দুই ব্যক্তি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত।

এ ঘটনায় আটক মো. হৃদয় আহম্মেদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে পলাতক আসামি মিনারুল ইসলাম ওরফে মধুকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!