• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাগেরহাটের রামপালে গাঁ’জা সহ মা’দক কারবারি বেলাল গ্রে’ফ’তা’র শিক্ষিকাকে লা’ঞ্ছ’নায় বিএনপি নে’তা’কে ব’হি’ষ্কা’র  বাগেরহাটের রামপালে জমি দ’খ’ল, ভাং’চু’র ও প্রা”ণ’নাশে’র হু”ম’কির অ’ভি’যোগ সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ট্রাকের ধা’ক্কা, নি হ ত ২ মোটরসাইকেল দু’র্ঘট’না’য় ছাত্রদল কর্মীসহ নি হ ত ২ কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সং”ঘ’র্ষ, আ’হ”ত ৫ প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা ইবি,’র রনজিতপুরে গোয়াল ঘরে ভ’য়া’ব’হ আ”গু’ন: গরুর মৃ ত্যু, ক্ষ’তি’গ্র’স্ত পরিবারের পাশে জামায়াত নে’তৃবৃন্দ খলিসাকুন্ডিতে আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে দুই থেকে আড়াই ঘণ্টা থাকে না প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

শিক্ষিকাকে লা’ঞ্ছ’নায় বিএনপি নে’তা’কে ব’হি’ষ্কা’র 

notuntimes / ৭৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের দাওকান্দি সরকারি কলেজে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কলেজে স্নাতক (ডিগ্রি) পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে হামলাকারীরা কলেজ প্রাঙ্গণে ঢুকে পড়ে। স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর নেতৃত্বে এই হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা কলেজের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি শিক্ষকদের ওপর চড়াও হয়। এতে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক এবং প্রদর্শক আলিয়া খাতুন আহত হন।

হামলায় আহত অধ্যক্ষ আবদুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে নারী শিক্ষক আলিয়া খাতুন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!