• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সী’মান্তে বি’এ’সএ’ফের গু”লি”তে বাংলাদেশি নি”হ”ত রামপাল থেকে অ”স্ত্র”সহ সুন্দরবনে দস‍্যুদের অ”স্ত্র স’র’ব’রাহকা’রী সবুর গ্রে”ফ”তা”র  ছাত্রশিবিরের কে’ন্দ্রীয় সহকারী আ’ন্তর্জাতিক সম্পাদক জিসান প্র’ধা’ন নি”খোঁ’জ শী’র্ষ স’ন্ত্রা’সী ‘কা’ইল্যা পলাশ’ গু’লি’বি’দ্ধ এবার যশোর আদ্-দ্বীন মেডিকেলে অবহেলায় রোগী মৃ”ত্যু”র অ’ভি’যোগ, তুলকালাম একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬ প’রি’দর্শনে ভেড়ামারা কলেজের অ’ধ্যক্ষ বাগেরহাটের রামপালে বিএনপি’র নেতৃবৃন্দদের নামে মি”থ্যা মা’ম’লা প্র’ত্যা’হারের দা’বি’তে বি’ক্ষো’ভ দোকানপাট-শপিংমল খো’লা রাখা নিয়ে নতুন সি’দ্ধা’ন্ত আ’ধি’প’ত্য বি’স্তা’র’কে কে’ন্দ্র বিএনপি-জামায়াতের ধা’ও’য়া-পা’ল্টা ধা’ওয়া, ক’ক’টে’ল বি’স্ফো’র’ণ তিন দেশেই হবে উদ্বোধনী অ’নু’ষ্ঠা’ন,থাকছে যেসব চ’মক 

সী’মান্তে বি’এ’সএ’ফের গু”লি”তে বাংলাদেশি নি”হ”ত

notuntimes / ২৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সী’মান্তে বি’এ’সএ’ফের গু”লি”তে বাংলাদেশি নি”হ”ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত মুজিব মিয়া কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজুব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর নিশ্চিতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর তার মরদেহ প্রায় দুই ঘণ্টা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পড়ে ছিল। পরে বিএসএফ সদস্যরা মরদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুজিবের গুলিবিদ্ধ মরদেহ সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের অংশে পড়ে ছিল। প্রায় দুই ঘণ্টা পর বিএসএফ মরদেহটি সেখান থেকে নিয়ে যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

এ বিষয়ে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফের দেওয়া তথ্যমতে শুক্রবার সন্ধ্যার পর বাংলাদেশ থেকে ৬ থেকে ৭ জন ব্যক্তি সীমান্তরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে জানিয়েছে। অন্যরা পালিয়ে যান।তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!