• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিবি পুলিশের অ’ভি’যা’নে অনলাইন জু’য়া’র চার শী’র্ষ এজেন্ট গ্রে’প্তা’র  হজে পা’ঠা’নোর নামে অ’র্থ আ’ত্ম’সা’ৎ, কলেজশিক্ষক গ্রে’প্তা’র  গ্যাস লাইনের লি’কে’জ থেকে বি’স্ফো’র’ণে নি হ ত পাঁচজনের দা’ফ’ন স’ম্পন্ন স্ত্রীর প’র’কী’য়ায় ফেসবুকে স্ট্যা’টা’স দিয়ে ব্যবসায়ী আ ত্ম হ ত্যা দেশে ১৭ বছর দেশের জনগণের ভোটের অ’ধি’কা’র ছি’ল না:প্রধানমন্ত্রী তারেক রহমান বি’শে’ষ অ’ভি’যা’নে রেলের টিকিট কা’লো’বা’জা’রির কাছে মিলল বি’পু’ল প’রি’মাণ সিম কার্ড ও ১৪ টি মোবাইল  আ,লী’গ নে’তা’কে জি’ম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আ’দা’য় বিএনপি নে”তা’র বাগেরহাটের রামপালে বিএনপি নে’তা’র বাড়িতে দূ”র্ধ”র্ষ চু'”রি: ন’গ’দ টা’কা ও স্বা’র্ণা’ল’ঙ্কা’র লু ট ন”ব”জা’ত’কের শ’রী’রে অকার্যকর সব অ্যা’ন্টি’বায়োটিক, শ’ঙ্কা’য় মা-বাবা কুষ্টিয়ায় ডিবি পুলিশের অ’ভি’যানে হ ত্যা মা’ম’লার আসামী ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রে’প্তার 

স্ত্রীর প’র’কী’য়ায় ফেসবুকে স্ট্যা’টা’স দিয়ে ব্যবসায়ী আ ত্ম হ ত্যা

notuntimes / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্য জায়গায় বিয়ের ক্ষোভ থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (১৪ মে) রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার ছেলে। তিনি বিভিন্ন ডালের আমদানিকারক ও ব্যবসায়ী ছিলেন।

স্বজনরা জানান, রাহুল যাদবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে কয়েক মাস আগে ৮ বছর বয়সী কন্যাসন্তানকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রাহুল। একপর্যায়ে গত বৃহস্পতিবার সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন, ‘নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলে বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলে। ভালো থেকো। আমিও হয়ত আর থাকব না এই পৃথিবীতে।’

এরপর বেলা ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল যাদব। পরিবারের সদস্যরা টের পেয়ে বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!