• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিবি পুলিশের অ’ভি’যা’নে অনলাইন জু’য়া’র চার শী’র্ষ এজেন্ট গ্রে’প্তা’র  হজে পা’ঠা’নোর নামে অ’র্থ আ’ত্ম’সা’ৎ, কলেজশিক্ষক গ্রে’প্তা’র  গ্যাস লাইনের লি’কে’জ থেকে বি’স্ফো’র’ণে নি হ ত পাঁচজনের দা’ফ’ন স’ম্পন্ন স্ত্রীর প’র’কী’য়ায় ফেসবুকে স্ট্যা’টা’স দিয়ে ব্যবসায়ী আ ত্ম হ ত্যা দেশে ১৭ বছর দেশের জনগণের ভোটের অ’ধি’কা’র ছি’ল না:প্রধানমন্ত্রী তারেক রহমান বি’শে’ষ অ’ভি’যা’নে রেলের টিকিট কা’লো’বা’জা’রির কাছে মিলল বি’পু’ল প’রি’মাণ সিম কার্ড ও ১৪ টি মোবাইল  আ,লী’গ নে’তা’কে জি’ম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আ’দা’য় বিএনপি নে”তা’র বাগেরহাটের রামপালে বিএনপি নে’তা’র বাড়িতে দূ”র্ধ”র্ষ চু'”রি: ন’গ’দ টা’কা ও স্বা’র্ণা’ল’ঙ্কা’র লু ট ন”ব”জা’ত’কের শ’রী’রে অকার্যকর সব অ্যা’ন্টি’বায়োটিক, শ’ঙ্কা’য় মা-বাবা কুষ্টিয়ায় ডিবি পুলিশের অ’ভি’যানে হ ত্যা মা’ম’লার আসামী ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রে’প্তার 

হজে পা’ঠা’নোর নামে অ’র্থ আ’ত্ম’সা’ৎ, কলেজশিক্ষক গ্রে’প্তা’র 

notuntimes / ৪১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

রংপুরের কাউনিয়ায় হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় পরোয়ানা জারি থাকা মোহাম্মদ আলী বাবু নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী বাবু উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ওই এলাকার মীরবাগ কলেজের প্রভাষক।

মোহাম্মদ আলী বাবু হজে পাঠানো ও চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রতারিত ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি ও রংপুর আদালতে তিনটি মামলা রয়েছে। মোহাম্মদ আলী বাবু দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না এবং কলেজে যান না। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে মোহাম্মদ আলী বাবুকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রংপুর মহানগর থেকে থানায় নিয়ে আসা হয় বলে জানান কাউনিয়া থানার এসআই ব্রজগোপাল কর্মকার।

আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানামূলে গ্রেপ্তার করে আজ তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।বলে জানান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!