কুষ্টিয়ায় ৪ মাস বয়সী স’ন্তান’কে নদীতে ফে’লে মা’য়ের আ’ত্ম’হ’ত্যা’র চে’ষ্টা
কুষ্টিয়ায় ৫ মাস বয়সী সন্তানকে নদীতে ফেলে নিজেই নদীতে লাফ দিয়ে ত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা খাতুন (২২) নামে এক নারী। পরে স্থানীয়দের সহায়তায় নিজে বেঁচে ফিরলেও সন্ধান মেলেনি ছেলে শিশু সাইফ ওসমান হাদির।
সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতুতে শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,নদীতে অবস্থানরত কয়েকজন মাঝি সেতু থেকে এক নারীকে ঝাঁপিয়ে পড়তে দেখেন। এ সময় তারা ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে তারা জানতে পারেন শুধু ওই নারী নয় নিজের শিশু সন্তানকে নদীতে ফেলে দেয়ার পর তিনিও লাফ দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল শিশুটির সন্ধানে নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
শিশুটির বাবা আব্দুল আলীম বলেন, তার স্ত্রী সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে মায়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে এসে বিকেলে সেতুর উপর থেকে প্রথমে বাচ্চাকে নদীতে ছুঁড়ে ফেলার পর নিজেও নদীতে ঝাঁপ দেয়।
তিনি আরও জানান, আমার বাচ্চা একটু অসুস্থ ছিল। সন্তানকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করাতে চাচ্ছিলাম কিন্তু আমার স্ত্রী মায়ের বাড়িতে রেখেই বাচ্চার চিকিৎসা করাতে চাইছিল। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে তার মনোমালিন্য হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুটির সন্ধানে উদ্ধার কাজ চলছে। খবর পেয়ে এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নদী থেকে স্থানীয়রা এক নারীকে উদ্ধার করেছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।