• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় গলায় ওড়না পেঁ’চিয়ে আড়াই বছরের শি শু কে হ ত্যা চাচী আ”টক  ভা’তার টা’কা না পে’য়ে ঈদ আনন্দ মলিন ১৩ হা’জার ৫৫৫ পরিবারের সদরঘাটে দুই লঞ্চের চা”পে ট্রলারের যাত্রী নি”হ’ত চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার পুলিশ সদস্যকে কু’পি’য়ে আ’সা’মি ছি’ন’তা’ই সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? কুষ্টিয়ায় ভ্রা”ম্য’মা’ণ আদালতের অ’ভি”যা’নে ভে’জা’ল গুড় জ’ব্দ ও ধ্বং’স ঈদে বাড়ি ফে’রার পথে ভাই-বোনসহ স’ড়কে প্রা*ন গে*ল ৩ জনের  দৌলতপুরে ঈদকে সামনে রেখে বেড়েছে মাদকের রমরমা ব্যবসা: বেপরোয়া মাদক ব্যবসায়ীরা রাজবাড়ীতে ভিজিএফের চাল ম”জুদ, দুইজনের কা’রা”দ’ণ্ড

পুলিশ সদস্যকে কু’পি’য়ে আ’সা’মি ছি’ন’তা’ই

notuntimes / ৩২ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পুলিশ সদস্যকে কুপিয়ে বাগেরহাটের কচুয়ায় নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।

‎উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পরোয়ানা ভুক্ত আসামী নাদিম শেখ উপজেলার খলিশাখালী গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের একটি দস্যুতা মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এছাড়াও এলাকায় মারধর, চাঁদাবাজি ও দখলসহ নানা অভিযোগ রয়েছে নাদিম শেখের বিরুদ্ধে। আহত পুলিশ সদস্যদের নাম রাজু খান। তিনি কচুয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রেপ্তার করতে উপ-পরিদর্শক (এসআই) আনিচুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদীম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবল রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ। যখন নিয়ে আসতেছিল, তখন তার ভাই অতর্কিত হামলা করে আমাদের পুলিশ সদস্যদের ওপর। এতে পুলিশ সদস্য রাজু খান গুরুত্বর জখম হয়। অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২০ মার্চ রাতে খলিশাখালীর পাশের গ্রাম সম্মানকাঠি গ্রামে সন্ত্রাসী হামলায় কচুয়া থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম গুরুত্বর আহত হয়েছিলেন। পটপরিবর্তনের পরে ২০২৫ সালের ০১ এপ্রিল বাগেরহাটের কচুয়ায় গ্রেপ্তার আসামিকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতা-কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!