• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পলিন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কুষ্টিয়ায় ওসির গাড়িতে এমপির স্বজনদের হা’মলা ইবিতে জুলাই বি’প্লববি’রো’ধী শিক্ষক-কর্মকর্তাদের শা’স্তি ম’ওকুফ, স্বপদে পু’নর্বহাল কুষ্টিয়ায় পুকুর থেকে ব’স্তা’বন্দি ন’ব’জা’তকের ম’র’দেহ উ’দ্ধা’র  কুষ্টিয়ায় সামাজিক বি’রোধের জে’রে দিনদুপুরে নৃ’শংস হা”মলা ইবি থানা প্রেসক্লাবে প্রথমবারেন মতো ঈদ উপহার বিতরণ: সদস্যদের মাঝে উৎসবের আমেজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা কমিটির স’ভা শুরু শুক্রবার ভোলায় ঈদ পালন করবেন অন্তত ৫ হাজার মানুষ তিন শতাধিক শিক্ষার্থীর জন্য উপহার ও গণভোজের আয়োজন

কুষ্টিয়ায় পুকুর থেকে ব’স্তা’বন্দি ন’ব’জা’তকের ম’র’দেহ উ’দ্ধা’র 

notuntimes / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামে স্থানীয় জেলেরা পুকুরে মাছ ধরার সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে তারা নবজাতক শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ধারণা করা হচ্ছে, কেউ বস্তাবন্দি করে শিশুটিকে পুকুরে ফেলে গেছে।

কুষ্টিয়ার কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!