• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাগেরহাটের রামপালে দূ’র্বৃ’ত্তে’র হা’ম’লা’য় যুবলীগ নে”তা নি”হ’ত  বাগেরহাটের রামপালে মৎস্যঘের দ’খ’ল চে’ষ্টা: দু’র্বৃ’ত্ত’দে’র হা’ম’লা’য় না’রীসহ আ”হ”ত-৫ দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌ’জন্যে জিয়াউর রহমানের ৪৫ তম শা’হা’দাৎ বা’র্ষিকী পা’লি’ত  কুষ্টিয়ায় হা’মের উ’প’সর্গ নিয়ে ৬০ বছর ব’য়সী এক নারীর মৃ ত্যু,১৫৯৪ জন স’ন্দে’হভা’জন হাম সং’ক্র’মণ রো’গী শ’না’ক্ত কুষ্টিয়ায় সেনাসদস্যদের ব’হনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মু’খোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ১, সেনাসদস্যসহ আ”হ”ত ৬০ খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ খলিসাকুণ্ডি পুরাতন বাসস্ট্যান্ড বাজার থেকে ইউনিয়ন পরিষদ প’র্যন্ত সড়কের বেহাল দ’শা, চ’র’ম দু’র্ভো’গে জ’নসাধারণ ঈদ আনন্দে মুখর মেহেরপুরের গাংনীর বিনোদনকেন্দ্রগুলো এবার ঈদযাত্রায় ৬ দিনে সড়কে ঝ’র’ল ১৩১ প্রা’ণ প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা 

বাগেরহাটের রামপালে মৎস্যঘের দ’খ’ল চে’ষ্টা: দু’র্বৃ’ত্ত’দে’র হা’ম’লা’য় না’রীসহ আ”হ”ত-৫

notuntimes / ৩২৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখল চেষ্টা: দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে বারুইপাড়ায় মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়ার জের ধরে প্রতিপক্ষের পক্ষের হামলায় এক নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ভুক্তভোগী বারুইপাড়া এলাকার বাসিন্দা শেখ আবুল কালাম (৭০) জানান, চাকশ্রী মৌরাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি একটি মৎস্যঘের করে আসছেন। গত (৩০ মে) শনিবার ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার সময় পার্শবর্তী একই এলাকার আ, ছালাম শেখ, কালাম শেখ, বাগেরহাট সদরের সায়েড়া গ্রামের ওহিদুজ্জামান ওদু, ব্রীচাকশ্রী গ্রামের সৈয়দ জাহাঙ্গীর ও তার ছেলে সৈয়দ অনিকসহ অজ্ঞাত ৬/৭ জনে ঘেরটি কেটে দেয়। এসময় বাঁধা দিলে একই গ্রামের বৃদ্ধ শেখ আবুল কালাম, কারিমুন নেছা (২৯), শেখ মহিউদ্দিন বাদশা (৫৫) ও তার ছেলে শেখ ফয়সাল (৩৮) এবং শেখ ইমরান (২৭) আহত হন। আহত কারিমুন নেছা জানান, তার পৈত্রিক জমির উপর অনুমান ২ বিঘার একটি মাছের ঘের রয়েছে। তার পিতা নিজেই ওই মৎস্য ঘেরটি করেন। প্রতিপক্ষরা তাদের মারপিট করে আহত করে বেঁড়িবাঁধ কেটে দেয়। এতে মৎস্য ঘেরে থাকা মাছ পানিতে বের হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে পার্শ্ববর্তী অপর একটি মৎস্য ঘেরের মালিক শেখ মহিউদ্দিন বাদশা (৬০) এবং তার ছেলে শেখ ফয়সাল (৩৮) ও বারুইপাড়া গ্রামের শেখ দিদারুল আলম (৫৫) আহতদের উদ্ধার করতে গেলে আব্দুস সালামগংদের লোকজন তাদের উপরও ক্ষিপ্ত হয়ে তাদেরকেও মারপিট করে আহত করে। 

সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের লোকজনদের নিবৃত্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক কর এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন কোন লিখিত অভিযোগ দেয়নি। 

অভিযোগের বিষয়ে থানার অফিসার ইনচার্জ সুব্রত বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি রামপাল থানার সাধারণ ডায়েরী করা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!