• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ছা’ত্রলী’গ-যু’ব’লী’গে’র ঝ’টি’কা মি’ছি’ল, বিকেলে ছাত্রদল-যু’ব’দ’লের হুঁ’শি’য়ারি নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নে”তা সজীব পুলিশের হা’তে আ’ট’ক হামের উ’পসর্গে আরও ৩ জনের মৃ”ত্যু, মোট প্রা’ণ’হা’নি ৬৮০ বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের চা’পা’য় পথচারী নি”হ”ত কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উ’ল্টে চালক নি’হ’ত  কুষ্টিয়ায় সা’বে’ক ছাত্রদল নে’তা রুপলের স্ম’র’ণে আ’লো’চনা ও দো’য়া মা’হফিল অ’নু’ষ্ঠিত হরিনাকুন্ডুতে আ’ও’য়া’মী লী’গ- বি’এনপি স’মর্থ’ক’দের সং’ঘ’র্ষ, আ’হ’ত ১৬ এক কিলোমিটার স’ড়’কে ভু’গ’ছে ১৫ গ্ৰা’মের মা’নুষ  ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে অ’ভি’যা’ন, বাইরে বি’ক্ষো’ভ

কুষ্টিয়ায় ছা’ত্রলী’গ-যু’ব’লী’গে’র ঝ’টি’কা মি’ছি’ল, বিকেলে ছাত্রদল-যু’ব’দ’লের হুঁ’শি’য়ারি

notuntimes / ৩১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কুষ্টিয়ায় ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, বিকেলে ছাত্রদল-যুবদলের হুঁশিয়ারি

কুষ্টিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রোববার শহরে সকালে ও দুপুরে পৃথক দুটি মিছিল হয়। এই মিছিলের প্রতিবাদে বিকেলে শহরে ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। তাঁরা থানা ঘেরাও করে দ্রুততম সময়ের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে অভিযান চালিয়ে পুলিশ যুবলীগ নেতা সুরুজ কে গ্রেফতার করেছে। এ ছাড়া তিন–চারজনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় রাখা হয়েছে। তাঁদের যাচাই–বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ, ছাত্রলীগ ও কার্যক্রম সূত্রে জানা গেছে, সকাল সোয়া সাতটার দিকে শহরের হাউজিং এলাকায় জেলা ছাত্রলীগের অন্তত ৩৫ জন নেতা–কর্মী ঝটিকা মিছিল বের করেন। তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি পোস্ট করেন। এ ছাড়া দুপুরে শহরের মজমপুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গলিতে আরেকটি ঝটিকা মিছিল করেন যুবলীগের নেতা–কর্মীরা। কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা নেতৃত্ব দেন। এই মিছিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছাত্রলীগ ও যুবলীগের এই মিছিলের পর বিকেলে কুষ্টিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেন। ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি তাঁরা পালন করেন।

বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রদল, যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে। এরপর কুষ্টিয়া মডেল থানার প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রকৃত দোষী ব্যক্তিদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আবদুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হাকিম, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল, পৌর যুবদলের সদস্যসচিব জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকার পারভেজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন প্রমুখ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, সুনির্দিষ্টভাবে একজনকে আটক করা হয়েছে। আরও কয়েকজন রয়েছেন, তাঁদের পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!