• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় তিন ট্রাক চালকের কা’রা’দ’ণ্ড, প্র’তি’বা’দে সড়ক অ’ব’রোধ কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অ’ভি’যা’ন ও বৃক্ষমেলা ২০২৬-এর উ’দ্বো’ধন শাপলা চত্বর হ’ত্যা’কা’ণ্ড মা’ম’লা:শে’খ হা’সিনা-আজিজ-বেনজীরসহ প’লা’তকদের বি’রুদ্ধে’ গ্রে’ফ’তারি পরোয়ানা কুষ্টিয়ায় চা বিক্রেতা সামিরুল হ”ত্যা: মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার মুন্টু মহেশপুরে খাল থে’কে বৃ”দ্ধের ম’র’দে’হ উ”দ্ধা’র বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নিজস্ব তহবিল থেকে কাজ করলো কাজীপুর ইউনিয়ন পরিষদ ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশ আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃ”ত্যু বার্ষিকী পা’লিত বাড়ির মহিষ বি’ক্রি নিয়ে বি’রো’ধে ছেলের আ’ঘা’তে বাবার মৃ”ত্যু

কুষ্টিয়ায় তিন ট্রাক চালকের কা’রা’দ’ণ্ড, প্র’তি’বা’দে সড়ক অ’ব’রোধ

notuntimes / ২৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন বালুবাহী ট্রাক চালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করেন দুটি ট্রাকও। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রাক শ্রমিকরা। আজ সোমবার দুপুর ২টায় কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলে কুষ্টিয়া-পাবনা, কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা।

বিক্ষোভকারী জানায়, রোববার সন্ধ্যায় তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওই অভিযানে তিনজন বালুবাহী চালককে আটক করে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। জব্দ করা হয় দুটি ট্রাকও। প্রতিবাদে শ্রমিক নেতারা দণ্ডপ্রাপ্ত চালকদের মুক্তি, জব্দকৃত ট্রাক ফেরত এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!