• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
হিউম‌্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কু‌ষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত,সাধারণ সম্পাদক আনিস মন্ডল হাসপাতালেই প্র’সূতিকে মা’রধ’র, ন’ব’জা’তক ছি’নি’য়ে নেওয়ার চে’ষ্টা নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত ১ মিরপুরে দ’লী’য় নে’তা’কর্মী’দের নিয়ে ইউএনও-কে সং’বর্ধনা দিলেন এমপি আব্দুল গফুর: নি’রপে’ক্ষতা ও প্রশাসনিক শি’ষ্টা’চার নিয়ে প্র’শ্ন মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময় জুলাই পদযাত্রায় হা’ম’লা, সারজিস-পাটওয়ারী আ’হ:ত যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ কুষ্টিয়ার দৌলতপুরে বিরল জোড়া লাগা যমজ; চিকিৎসার আশায় স’হায়’তার আ’বে’দন শিক্ষকের রিলস নিয়ে ‘অ’পপ্র’চার’: নারীদের স্বা’ধীন’তা সং’কুচিত করার চেষ্টা, বলছেন নারী অ’ধি’কারক’র্মী’রা বা’ধ্যতা’মূলক অবসরে ‘রাতের ভোটের’ কুষ্টিয়ার সাবেক ভিসি সহ ৩২ ডিসি

হিউম‌্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কু‌ষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত,সাধারণ সম্পাদক আনিস মন্ডল

notuntimes / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

হিউম‌্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কু‌ষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত,সাধারণ সম্পাদক আনিস মন্ডল

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হিউম‌্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক(HRJN) কু‌ষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সহায়তায় নবগ‌ঠিত কমিটির সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন স্থানীয় দৈ‌নিক আজ‌কের আলো প‌ত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বেসরকা‌রি টে‌লিভশন চ‌্যা‌নেল নাইন ও জাতীয় দৈ‌নিক আজ‌কের প‌ত্রিকার কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি দেবাশীষ দত্ত। ক‌মি‌টির সাধারণ সম্পাদক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন জাতীয় ইংরে‌জি দৈ‌নিক ডেইলি স্টা‌রের কু‌ষ্টিয়া প্রতি‌বেদক

আনিস মন্ডল।

এছাড়া ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সভাপতি দেবাশীষ দত্ত বলেন, “মানবাধিকার রক্ষা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা নিরপেক্ষভাবে কাজ করব। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও জনমুখী করে তোলা হবে।”

সাধারণ সম্পাদক আনিস মন্ডল বলেন, “সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোই হবে আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।”

নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা মানবাধিকার সুরক্ষা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সাইদুর রহমান এই কমিটির অনুমোদন দিয়ে বলেন,মানবাধিকার রক্ষায় সকল পেশাজীবী ও সংগঠনের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আশা করি সংবাদ কর্মীদের নিয়ে গঠিত এ সংগঠনটি মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!