দৌলতপুরে ‘৫ আগস্ট গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে ‘ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে দৌলতপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে দৌলতপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল এবং সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম, যুগ্ম আহ্বায়ক রাজিব কিবরিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী ও আনন্দ হক, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ পরামানিক, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, যুবনেতা উজ্জল হোসেন, আসাদুল হক, আব্দুল কুদ্দুস, সবুজ হোসেন, তৈমুর লং, উপজেলা সমবায় দলের সদস্য সচিব তারা চাঁদ, পিয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মাহাবুল সরদার, জাহিদুল ইসলাম, রিপন আলী, ইসারত আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
আলোচনা সভায় প্রধান বক্তা দেওয়ান সাইদুল ইসলাম পলাশ বলেন, “বিপ্লব, আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান কখনোই একদিনে সৃষ্টি হয় না। এটি দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, নিপীড়নের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিক আন্দোলনের ফসল।”
তিনি বলেন, “৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের শিক্ষা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি কখনোই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও কুচক্রী মহলের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”
সভা শেষে দেশ, জাতি, গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।