• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অবিলম্বে জুলাই সনদের বা’স্তবা’য়ন করতেই হবে:এমপি আমির হামজা। ইবি’র পাটিকাবাড়ী থেকে সাং’গ’ঠনিক শৃ’ঙ্খলা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে জামায়াত থেকে ব’হি’ষ্কা’র হলেন আবু সুফিয়ান ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান দৌলতপুরে ‘৫ আগস্ট গ’ণঅ’ভ্যু’ত্থা’ন’ শী’র্ষ’ক আ’লো’চ’না স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠি’ত কুষ্টিয়ায় পদ্মার পাড় ধ’সে নদীতে দুই শি’শু, একজন উ’দ্ধা’র হলেও নি’খোঁ’জ আরেকজন কুষ্টিয়ায় গ্রাম পুলিশের বি’রু’দ্ধে অবসরপ্রাপ্ত বিজিবি স’দস্যের কাছে চাঁ”দা দা’বী’র অ’ভি’যো’গ, না দেওয়ায় ভাং’চু’র-লু’ট’পা’ট পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার অনেক র’ক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অ’ভ্যুত্থা’ন’ দি’ব’স আজ দুই বছর পরও জ’নআ’স্থা ফে’রাতে হি’মশি’ম খা’চ্ছে পুলিশ ইবি’র রনজিতপুরের মে’য়ে নি’র্যাত’নে’র শি’কার আ*ত্ম*হ*ত্যা

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

notuntimes / ৩৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান

তিতাস আহম্মেদ

সাংগঠনিক শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আবু সুফিয়ানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদ ও সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

৫ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার প্যাডে আব্বাস আলী খানের স্বাক্ষরিত এক

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের সাবেক রুকন মো. আবু সুফিয়ানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সকল পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই নির্দেশ জারির পর থেকে তার যেকোনো রাজনৈতিক কার্যক্রমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না।

এছাড়া দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, সংগঠনের কোনো জনশক্তি আবু সুফিয়ানের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখলে এবং তার সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়টি নিয়ে মুঠোফোনে মো. আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সময়ের দিগন্ত কে জানান, আমি সংগঠনকে গভীরভাবে ভালোবাসি এবং ২০০২ সাল থেকে এই সংগঠনের সাথে যুক্ত আছি। স্থানীয় ইউপি নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সিলেকশন করা হয়েছিল। কিন্তু নির্বাচনের দিন আমার নামটি সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে জানতে চাইলে সংগঠন থেকে বলা হয় বিষয়টি পরে ঠিক করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে সংগঠন থেকে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করা হয়।

তিনি আরও জানান, আসন্ন ঈদে আমি এমপি আমির হামজা সাহেবের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই আমার রুকন পদটি বাতিল করা হয়। এর মধ্যে সংগঠনের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না এবং আমার কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য আমাকে কোনো দিন ডেকেও কথা বলা হয়নি। হঠাৎ আজ ৫ আগস্ট থানা সেক্রেটারির স্বাক্ষরিত প্যাডে বহিষ্কারের নোটিশ দেখতে পেলাম। আমি আজীবন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সাথেই ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!