• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অ’নুষ্ঠা’ন-২০২৬’ অ’নুষ্ঠি’ত দৌলতপুরে ৩২ কো’টি টা’কার রাস্তা-ড্রেন নি’র্মাণকাজের উ’দ্বো’ধন ইবি’র হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য ম’র্যা’দা’য়‘গ’ণঅ’ভ্যু’ত্থান দিবস’ পা’লি’ত অবিলম্বে জুলাই সনদের বা’স্তবা’য়ন করতেই হবে:এমপি আমির হামজা। ইবি’র পাটিকাবাড়ী থেকে সাং’গ’ঠনিক শৃ’ঙ্খলা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে জামায়াত থেকে ব’হি’ষ্কা’র হলেন আবু সুফিয়ান ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান দৌলতপুরে ‘৫ আগস্ট গ’ণঅ’ভ্যু’ত্থা’ন’ শী’র্ষ’ক আ’লো’চ’না স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠি’ত কুষ্টিয়ায় পদ্মার পাড় ধ’সে নদীতে দুই শি’শু, একজন উ’দ্ধা’র হলেও নি’খোঁ’জ আরেকজন কুষ্টিয়ায় গ্রাম পুলিশের বি’রু’দ্ধে অবসরপ্রাপ্ত বিজিবি স’দস্যের কাছে চাঁ”দা দা’বী’র অ’ভি’যো’গ, না দেওয়ায় ভাং’চু’র-লু’ট’পা’ট পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

দৌলতপুরে ৩২ কো’টি টা’কার রাস্তা-ড্রেন নি’র্মাণকাজের উ’দ্বো’ধন

notuntimes / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লার দর্গা এলাকায় প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ মো. রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস এবং কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লার দর্গা বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর এবং সঞ্চালনা করেন অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর। এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, মঙ্গল সরকার ও সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রকল্পের আওতায় ২৪ ফুট প্রশস্ত কংক্রিটের সড়ক নির্মাণের পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে হাইস্কুল মাঠ, আশপাশের এলাকা এবং সড়কের বৃষ্টির পানি ড্রেনের মাধ্যমে হিসনা নদীতে নিষ্কাশিত হবে, যা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রকল্পের কাজ সরকারি নকশা ও নির্ধারিত সিডিউল অনুযায়ী বাস্তবায়ন করা হবে। রাস্তার জায়গায় কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজি, অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদারের কথা উল্লেখ করে তিনি জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিশেষ অতিথিদের বক্তব্যে জানানো হয়, প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!