• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে ‘বিএনপি নেতাকে লক্ষ্য করে’ ছো’ড়া গু”লি লা’গল স’হযো’গী’র বু’কে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে বাস: নি’হ’ত ৬, আ’হ’ত অনেকে কুষ্টিয়ায় ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অ’নুষ্ঠা’ন-২০২৬’ অ’নুষ্ঠি’ত দৌলতপুরে ৩২ কো’টি টা’কার রাস্তা-ড্রেন নি’র্মাণকাজের উ’দ্বো’ধন ইবি’র হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য ম’র্যা’দা’য়‘গ’ণঅ’ভ্যু’ত্থান দিবস’ পা’লি’ত অবিলম্বে জুলাই সনদের বা’স্তবা’য়ন করতেই হবে:এমপি আমির হামজা। ইবি’র পাটিকাবাড়ী থেকে সাং’গ’ঠনিক শৃ’ঙ্খলা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে জামায়াত থেকে ব’হি’ষ্কা’র হলেন আবু সুফিয়ান ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান দৌলতপুরে ‘৫ আগস্ট গ’ণঅ’ভ্যু’ত্থা’ন’ শী’র্ষ’ক আ’লো’চ’না স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠি’ত কুষ্টিয়ায় পদ্মার পাড় ধ’সে নদীতে দুই শি’শু, একজন উ’দ্ধা’র হলেও নি’খোঁ’জ আরেকজন

কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে বাস: নি’হ’ত ৬, আ’হ’ত অনেকে

notuntimes / ৩১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি কাজের সন্ধানে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!