• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপি নে’তা’র বি’রু’দ্ধে অ’বৈ’ধভা’বে বালু তোলার অ’ভি’যোগ দৈনিক সময়ের দিগন্তে সাংবাদিক নিয়োগ দেওয়া হবে মিরপুরে আবার বিএনপি নে:তা’কে গু”লি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে বি’ভ্রা’ন্ত না হওয়ার আ’হ্বা’ন পুলিশের ডেপুটি স্পিকারের নামে জা’ল ডিও লে’টার: এসিল্যান্ডের বি’রু’দ্ধে মা’ম’লা বর্তমান আইজিপির বি’রু’দ্ধে পুলিশের ভে’তরে একটি গ্রু’প স’ক্রি’য় কুষ্টিয়া কারাগার ভে’ঙে পা’লা’নোর দুই বছর পূ’র্ণ হলেও হদিস নেই ১৫ ব’ন্দি’র  কুষ্টিয়া কারাগার ভে’ঙে পা’লা’নো’র দুই বছর পূর্ণ হলেও হদিস নেই ১৫ ব’ন্দি’র  মিরপুরে ৮০ গ্রা’ম গাঁ”জা ও ডিজিটাল স্কেলসহ না’রী মা:দক কা’রবারি গ্রে’প্তার কুষ্টিয়ায় ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত

এনসিপি নে’তা’র বি’রু’দ্ধে অ’বৈ’ধভা’বে বালু তোলার অ’ভি’যোগ

notuntimes / ১৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রংপুরের পীরগাছায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। তবে তার দাবি, সরকারি রাস্তার কাজের জন্যই বালু তুলছেন এবং বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা জানেন।এদিকে উপজেলা প্রকৌশলী এ দাবি অস্বীকার করেছেন।

অভিযুক্ত এনসিপি নেতার নাম রুবেল মিয়া। তিনি পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন শাখার সদস্যসচিব।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তা নদীর তীররক্ষা বাঁধসংলগ্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি গত তিন দিন ধরে ওই এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে।স্থানীয়দের আশঙ্কা, ডানতীররক্ষা বাঁধসংলগ্ন এলাকা থেকে এভাবে বালু উত্তোলন করা হলে নদীভাঙনসহ কৃষিজমি ও বাঁধ ক্ষতির মুখে পড়তে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু উত্তোলন করছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন।তাদের অনুমতিও রয়েছে।

তবে রুবেল মিয়ার এ দাবি অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি বলেন, বালু উত্তোলনের সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

রুবেল মিয়ার দলীয় পদ নিশ্চিত করে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখব।পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, বিষয়টি তহসিলদারকে দিয়ে নিষেধ করা হয়েছে। এরপরেও বালু উত্তোলন করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বালু উত্তোলনের জন্য অনুমোদন দেওয়ার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!