• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অ’স’হা’য় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ কুষ্টিয়ায় নিসচার উ’দ্যো’গে শতাধিক ঔষধি গাছ রোপণ রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আ’দালতে চু”রি মেহেরপুর হাসপাতালে বিএনপির জামাতের হা’তা’হা’তি জোড়া লাগা যমজ শি’শু জয়নব ও উম্মে কুলসুমের চি’কিৎসাধীন অ’ব’স্থায় মৃ”ত্যু সারা দেশের বিদ্যুৎ অফিসের নি’রা’প’ত্তা চেয়ে পুলিশকে চি’ঠি দৌলতপুরে শ্র’মি’ক অসন্তোষে উ’ত্তা’ল ব্রি’টিশ আ’মেরিকান টো’ব্যা’কো দৌলতপুরে অ’বৈ’ধ সি’গা’রেট কারখানায় অ’ভি’যা’ন, জ’ব্দ ২০ লা’খ শলাকা ন’ক’ল সি’গা’রেট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

কুষ্টিয়ায় অ’স’হা’য় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ

notuntimes / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় গরীব ও অসহায় ভ্যান ও রিকশা চালকদের মাঝে বিনামূল্যে ১৫০টি ছাতা বিতরণ করা হয়েছে।

সামছুল হক রুবেল :

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জগতি দরগাতলা স্কুল মাঠে এ ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশের নিজ উদ্যোগে গরীব, অসহায় ও শ্রমজীবী ভ্যান-রিকশা চালকদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশ। এছাড়াও অনুষ্ঠানে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা শ্রমজীবী ভ্যান ও রিকশা চালকদের হাতে বিনামূল্যে ছাতা তুলে দেন। প্রচণ্ড রোদ-বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় চলাচলকারী এসব শ্রমজীবী মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

ছাতা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী ও শ্রমজীবী মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!