• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের মৃ”ত্যুবা’র্ষি’কীর দিনে যু’ব’ক’কে হাত বি’চ্ছি’ন্ন ও গ’লা কে’টে হ”ত্যা খোকসায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা  খুলনা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সহায়ক কর্মীদের মডেলদের ম’ত’বিনি’ময় ও পু’নর্মি’লনী দেশে পৌঁছেছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির ম’র’দে’হ  শিলাইদহ ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার উপজেলা পরিষদ নির্বাচনে জনকল্যাণ ও উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামান শিপন কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা কলকাতার হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: শনিবার দেশে ফিরছে সাংবাদিক দেবাশীষসহ ৬ ম’র’দে’হ দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বে’চ্ছাসে’বক দ’লে’র ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাংনীতে বো”মা স’ন্দে’হে আ’ত’ঙ্ক , পুলিশ ব্যা’গ খু’লে দেখল গমের আটা 

notuntimes / ১৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাংনীতে বো”মা স’ন্দে’হে আ’ত’ঙ্ক , পুলিশ ব্যা’গ খু’লে দেখল গমের আটা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের পাশে ও আসাদ মার্কেটে সিঁড়িতে একটি ব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়।পরে পুলিশ এসে ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে গমের আটা।

বৃহস্পতিবার দুপুরে গাংনী শহরের আসাদ মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের পাশে ও আসাদ মার্কেটে সিঁড়িতে একটি বাজার করা ব্যাগের মুখ আটকানো ছিল। ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে বোমা সন্দেহের সৃষ্টি হয়।তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হয়। ঘটনা স্থানে গাংনী থানা পুলিশের একটি টিম আসে।পরে পুলিশ ব্যাগের মুখ খুলে দেখে ভিতরে গমের আটা।

গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: রবিউল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর কার্যালয়ের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে আতঙ্ক তৈরি হয়।পরে ব্যাগটি খুলে দেখা যায় ব্যাগের ভিতরে গমের আটা রয়েছে।তবে ব্যাগটি কে বা কারা রেখে গেছে জানি না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পড়ে থাকে একটি ব্যাগে বোমা সন্দেহে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যাগ খুলে গমের আটা পেয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!