• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের মৃ”ত্যুবা’র্ষি’কীর দিনে যু’ব’ক’কে হাত বি’চ্ছি’ন্ন ও গ’লা কে’টে হ”ত্যা খোকসায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা  খুলনা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সহায়ক কর্মীদের মডেলদের ম’ত’বিনি’ময় ও পু’নর্মি’লনী দেশে পৌঁছেছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির ম’র’দে’হ  শিলাইদহ ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার উপজেলা পরিষদ নির্বাচনে জনকল্যাণ ও উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামান শিপন কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা কলকাতার হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: শনিবার দেশে ফিরছে সাংবাদিক দেবাশীষসহ ৬ ম’র’দে’হ দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বে’চ্ছাসে’বক দ’লে’র ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রি’ফ্রে’সার প্র’শি’ক্ষ’ণ

notuntimes / ১৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেসার প্রশিক্ষণ

সালাম হোসেন, ঝিনাইদহ।

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা,ট্রাফিক আইন মেনে চলা,দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতার ওপর আলোচনা করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মোঃ কামরুজ্জামান, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইনসহ বিভিন্ন পরিবহনের পেশাজীবী বাস ও ট্রাক চালকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতার পাশাপাশি ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দায়িত্বশীলতা ও পেশাগত মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তারা। পরে ট্রাক ও বাস চালকদের নিয়ে রোড শো করে বিআরটিএ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!