• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বে’চ্ছাসে’বক দ’লে’র ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে মানবতার কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে ‘অগ্রগতি সেবা সংঘ’ বা’সর রাতে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্ট হয়ে বরের মৃ””ত্যু কালীগঞ্জে কৃষক নায়েব আলী হ”ত্যা মা’ম’লা’য় একজনের ফাঁ”সি অন্যজনের যা’ব’জ্জী’বন কা’র’দ’ন্ড কোটচাঁদপুরে নি”খোঁ’জের ৪ দি’ন পর পুকুর থে’কে দি’ন’ম’জু’রের লা”শ উ’দ্ধা’র ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রি’ফ্রে’সার প্র’শি’ক্ষ’ণ কালীগঞ্জে শিক্ষকের উ’পর হা’ম’লা, মা’ম’লা ও অ’প’প্রচা’রের বি’রু’দ্ধে মা’ন’বব’ন্ধ’ন গাংনীতে অবৈধভাবে সার পা’চা’রের চে’ষ্টা, ভ্রা’ম্যমাণ আ’দাল’তে জ’রি’মা’না গাংনীতে বো”মা স’ন্দে’হে আ’ত’ঙ্ক , পুলিশ ব্যা’গ খু’লে দেখল গমের আটা 

বা’সর রাতে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্ট হয়ে বরের মৃ””ত্যু

notuntimes / ৬৫ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যুa QQ

দৌলতপুর প্রতিনিধি।।কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দের মধ্যেই ঘটে গেল এক দুর্ঘটনা। বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আনাস (২৫) নামের এক যুবক। ওই সময় তার বাড়িতে চলছিল বিয়ের আয়োজন, আর ঘরে ছিলেন নববধূ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে হয়। পরে বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়।

এরই মধ্যে প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় সেটির সংস্পর্শে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তবে কীভাবে ফ্যানটিতে বিদ্যুৎ সংযোগের ত্রুটি তৈরি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!