• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মায়ের মৃ”ত্যুবা’র্ষি’কীর দিনে যু’ব’ক’কে হাত বি’চ্ছি’ন্ন ও গ’লা কে’টে হ”ত্যা খোকসায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা  খুলনা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সহায়ক কর্মীদের মডেলদের ম’ত’বিনি’ময় ও পু’নর্মি’লনী দেশে পৌঁছেছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির ম’র’দে’হ  শিলাইদহ ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দার উপজেলা পরিষদ নির্বাচনে জনকল্যাণ ও উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামান শিপন কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা কলকাতার হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: শনিবার দেশে ফিরছে সাংবাদিক দেবাশীষসহ ৬ ম’র’দে’হ দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বে’চ্ছাসে’বক দ’লে’র ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বে’চ্ছাসে’বক দ’লে’র ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন

notuntimes / ৮৮ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন

নিজস্ব প্রতিবেদক::::

কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

উক্ত অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশাদুল হক (আসাদ)-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক ইসানুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল এবং আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনে বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!