• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কলকাতার হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: শনিবার দেশে ফিরছে সাংবাদিক দেবাশীষসহ ৬ ম’র’দে’হ দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বে’চ্ছাসে’বক দ’লে’র ৪৬তম প্র’তি’ষ্ঠাবার্ষিকী উ’দযা’পন দৌলতপুরের খলিসাকুন্ডিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে মানবতার কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে ‘অগ্রগতি সেবা সংঘ’ বা’সর রাতে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্ট হয়ে বরের মৃ””ত্যু কালীগঞ্জে কৃষক নায়েব আলী হ”ত্যা মা’ম’লা’য় একজনের ফাঁ”সি অন্যজনের যা’ব’জ্জী’বন কা’র’দ’ন্ড কোটচাঁদপুরে নি”খোঁ’জের ৪ দি’ন পর পুকুর থে’কে দি’ন’ম’জু’রের লা”শ উ’দ্ধা’র ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রি’ফ্রে’সার প্র’শি’ক্ষ’ণ কালীগঞ্জে শিক্ষকের উ’পর হা’ম’লা, মা’ম’লা ও অ’প’প্রচা’রের বি’রু’দ্ধে মা’ন’বব’ন্ধ’ন গাংনীতে অবৈধভাবে সার পা’চা’রের চে’ষ্টা, ভ্রা’ম্যমাণ আ’দাল’তে জ’রি’মা’না

কলকাতার হোটেলে অ’গ্নি’কা’ণ্ড: শনিবার দেশে ফিরছে সাংবাদিক দেবাশীষসহ ৬ ম’র’দে’হ

notuntimes / ১৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে সাংবাদিক দেবাশীষসহ ৬ মরদেহ

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে এই ছয় বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে ফিরবে।

অপর এক বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে।

মরদেহ সংরক্ষণ থেকে শুরু করে দেশে পাঠানোর যাবতীয় খরচ বহন করছে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন।এ কারণে শুক্রবার রাতে মরদেহগুলো কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘরে সংরক্ষণ করা হয়।শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার বাসিন্দা দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।একইভাবে সাভারের আহামেদ বাবু এবং সাতক্ষীরার বাসিন্দা এসএম আলিমুজ্জামানের মরদেহও ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মরদেহগুলো কফিনে রাখা হয় এবং অ্যাম্বুলেন্সে তোলা হয়।এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশে রওনা হন। শুক্রবার রাতেই বাংলাদেশ মিশন এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেওয়া হয়।

অন্যদিকে, সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার কলকাতার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।নিউমার্কেট এলাকার ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে দুই দেশেই শোকের আবহ তৈরি হয়েছে। ময়নাতদন্ত, মরদেহ হস্তান্তর এবং প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্রের প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ দ্রুত স্বজনদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উপহাইকমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!