• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শিক্ষা উপকরণ পেলেন ৮৫৩ শিক্ষার্থী  গু’দা’মে’র দরজা ভে’ঙে কৃষকেরা নি’য়ে গেলেন ১৯৭ ব’স্তা সা’র জনকল্যাণ ও উন্নয়নের প্রত্যয়ে ৬ নং চাঁপড়া ইউনিয়নকে এগিয়ে নিতে চান মোঃ শাহিদুর রহমান মিন্টু জিয়ারখী ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নতুন প্রত্যয়ের কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল সামাদ রিপন  সুন্দরবন র’ক্ষায় রামপালে প্লা’স্টিক পলিথিন দু’ষ’ণ প্র’তি’রোধে শি’ক্ষণ ও অ’ভিজ্ঞতা বি’নি’ময় ক’র্মশা’লা  ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ধা’রা’লো অ”স্ত্রে”র আঘাতে কৃষক ভাই নি”হ”ত মায়ের মৃ”ত্যুবা’র্ষি’কীর দিনে যু’ব’ক’কে হাত বি’চ্ছি’ন্ন ও গ’লা কে’টে হ”ত্যা খোকসায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা  খুলনা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সহায়ক কর্মীদের মডেলদের ম’ত’বিনি’ময় ও পু’নর্মি’লনী দেশে পৌঁছেছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ ৫ বাংলাদেশির ম’র’দে’হ 

কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা

notuntimes / ২৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কলকাতায় অ”গ্নি”কা”ণ্ডে নি”হ”ত পাঁচ বাংলাদেশির ম”র’দে’হ নিতে বেনাপোলে স্বজনদের অ’পে’ক্ষা

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসার কথা রয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে পৌঁছাবে। প্রিয়জনদের মরদেহ গ্রহণ করতে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষা করছেন স্বজনেরা।গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।

আজ বেনাপোল বন্দর দিয়ে যাদের মরদেহ আসছে তারা হলেন- কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু। ইতোমধ্যে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু চিকিৎসার কাজে ঘটনার দুই দিন আগে কলকাতায় গিয়েছিলেন। তিনিও মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন। তার মরদেহ নিতে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলে এসেছেন বাবুর বড় ভাই মোহাম্মাদ আলী।

তিনি বলেন, গতকাল বিকেলে ভাইয়ের মরদেহ নিতে বেনাপোলে আসেন। শুক্রবার সন্ধ্যার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার কথা থাকলেও ছাড়পত্র জটিলতায় তা সম্ভব হয়নি। আজ শনিবার ভোরে আসার কথা থাকলেও শুনছি দুপুরের দিকে মরদেহ হাতে পাবো।

এদিকে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের চার সদস্যদের মরদেহ আনতে

দেবাশীষের শ্যালক ফিরোজ হাসান কলকাতায় রয়েছেন। এ ছাড়া কলকাতায় থাকা দেবাশীষের আত্মীয় সঞ্চয় ঘোষ ও কাঞ্চন নন্দীও মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। তাদের মরদেহ নিতে কুষ্টিয়ার সাংবাদিক ও স্বজনেরা বেনাপোল বন্দরে অপেক্ষা করছেন।

পারিবারিক সূত্র জানায়, দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে। তার স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ ইসলামি রীতিতে দাফন করা হবে। এই দম্পতির এখন বেঁচে থাকলো ১০ বছর বয়সী কন্যা সন্তান।এদিকে আগুনের ঘটনায় নিহত সাতক্ষীরার বাসিন্দা মৃত এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত আসবে। নিহত আরেক বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ পরিবারের ইচ্ছায় সৎকার করা হবে ভারতেই।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন বলেন, মরদেহ গ্রহণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেনাপোল সীমান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে মরদেহবাহী গাড়ি বেনাপোলে ঠিক কখন পৌঁছাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় নিশ্চিত করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!