• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাহাড় থেকে পড়ে বাবা-মা-ছেলের মৃ”ত্যু: আইফোন নয়, নে’প’থ্যে গ’ভীর পারিবারিক সং’ক’ট মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ রামপালে তীব্র নদী ভা’ঙ্গ’ন রোধে দেওয়া হবে পাইলিং বাঁ ধ– প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপালে অ’নু’ষ্ঠি’ত হলো কারিগরি দ’ক্ষতা উন্নয়ন মে’লা  নুসরাত হ”ত্যা: ২ আ’সা’মির মৃ”ত্যুদ”ণ্ড ব’হা’ল ভা’রতের মহারাষ্ট্রের হাসপাতালে ৩ ন’ব’জা’ত’কের মৃ”ত্যু জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও সেবার অঙ্গীকার নিয়ে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান ১ নং প্রাগপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নতুন প্রত্যয়ের বার্তা, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন নুসরাত হ”ত্যা মা’ম’লা’র হাইকোর্টের রা’য় আজ প্র’ণোদ’নার ৫৪ ব’স্তা সার গা’য়ে’ব, খা:লি হাতে ফি’র’লেন কৃ’ষকরা

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ধা’রা’লো অ”স্ত্রে”র আঘাতে কৃষক ভাই নি”হ”ত

notuntimes / ২৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক ভাই নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই ও ভাতিজা শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তবিবার হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ঘটনার পর অভিযুক্ত শাকিলসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!