• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
পদ্মায় অ’বা’ধে বালু উ’ত্তো’লন, তীব্র ভা’ঙ’নে নদীগর্ভে ফসলি জমি চুয়াডাঙ্গায় চু’ল ছি’ন’তাই’য়ে’র র’হ’স্য উ’ন্মো’চন, গ্রে’প্তা’র চালক-ম্যানেজার যশোরে বাবার লা’শ বারান্দায় রেখেই স’ম্প’ত্তি নিয়ে দুই ভাইয়ের মা’রা’মা’রি ই’য়া’বা’সহ এএসআই শফিকুল গ্রে”ফ’তা’র পাহাড় থেকে পড়ে বাবা-মা-ছেলের মৃ”ত্যু: আইফোন নয়, নে’প’থ্যে গ’ভীর পারিবারিক সং’ক’ট মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ রামপালে তীব্র নদী ভা’ঙ্গ’ন রোধে দেওয়া হবে পাইলিং বাঁ ধ– প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপালে অ’নু’ষ্ঠি’ত হলো কারিগরি দ’ক্ষতা উন্নয়ন মে’লা  নুসরাত হ”ত্যা: ২ আ’সা’মির মৃ”ত্যুদ”ণ্ড ব’হা’ল ভা’রতের মহারাষ্ট্রের হাসপাতালে ৩ ন’ব’জা’ত’কের মৃ”ত্যু

চুয়াডাঙ্গায় চু’ল ছি’ন’তাই’য়ে’র র’হ’স্য উ’ন্মো’চন, গ্রে’প্তা’র চালক-ম্যানেজার

notuntimes / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গায় চুল ছিনতাইয়ের রহস্য উন্মোচন, গ্রেপ্তার চালক-ম্যানেজার

য়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩৩০ কেজি চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সাজানো এই ঘটনার পেছনে চালক ও ম্যানেজারের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল।গ্রেপ্তাররা হলেন কাভার্ড ভ্যানের চালক মো. শহিদুল ইসলাম (৪৭) ও ম্যানেজার সানোয়ার হোসেন সান্টু (৩৯)। তারা দুজনেই দামুড়হুদা উপজেলার বাসিন্দা।রোববার (২৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

 

পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় প্রায় ৩৩০ কেজি চুল কিনে প্রক্রিয়াজাতকরণের জন্য কাভার্ড ভ্যানে করে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নিচ্ছিলেন। গত ২২ আগস্ট দুপুরে কোষাঘাটা এলাকায় পৌঁছালে ডাকাত দল জিম্মি করে চুল ছিনতাই করে বলে অভিযোগ করা হয়।পরবর্তীতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় গোয়েন্দা ও দামুড়হুদা থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চালক ও ম্যানেজারের অসংলগ্ন কথাবার্তায় তাদের ওপর সন্দেহ হয়। পরবর্তীতে জিজ্ঞাসাসাবাদে তারা সাজানো ঘটনার কথা স্বীকার করেন এবং তাদের দেওয়া তথ্যে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ বস্তা চুল উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!