গাংনীর বামন্দীতে সোহাগ পিভিসি সল্যুশনসের শুভ উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর বামন্দীতে সোহাগ পিভিসি সল্যুশনসের শুভ উদ্বোধন হয়েছে।
বামন্দী পশুহাট রোড নতুন মসজিদের সামনে সোহাগ পিভিসি সল্যুশনসের সংযোজন কারখানার সামনে সকাল ১১ টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী রাহিদ বিশ্বাসের সভাপতিত্বে এবং বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক আক্তারুজ্জামান তুহিন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সদস্য নুরুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান টেবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, বালিয়াঘাট মাদ্রাসার প্রধান শিক্ষক শামিমুজ্জামানসহ বামন্দী বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সোহাগ পিভিসি সল্যুশনস মেহেরপুরে ইউপিভিসি ডোর প্রস্তত ও সরবারাহকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করল।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মালিক ইয়াসিন আলী সোহাগ সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।