• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের ম’ত’বি’নিময়  মিশরের দক্ষিণ সিনাই প্র’দেশে বাস দু’র্ঘ’টনা’য় ১৬ জন নি’হ’ত বারবার ভ্যান ছি’ন’তাই, ইবি এলাকায় অ’প’রাধী’দের দৌ’রা’ত্ম্যে প্রশাসন কি নী’রব? খোকসায় চু’রি মা’ম’লা’র আ’সা’মি গ্রে’প্তা’র দৌলতপুরে বিএনপির ৪৮তম প্র’তি’ষ্ঠা’বা’র্ষিকী উ’দযাপন উ’প’লক্ষে ব্যা’প’ক আ’য়ো’জন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০ স্বজনের ম’র’দে’হ নিয়ে ফেরার পথে নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সং’ঘ’র্ষে নি’হ’ত ১, আ’হ’ত ৪ থার্ড টার্মিনালের র‌্যা’ম্প থেকে পিকআপ প’ড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত পদ্মায় পানি বৃ’দ্ধির শ’ঙ্কা: দৌলতপুরে ব’ন্যা মো’কা’বে’লায় ম’তবি’নি’ময় স’ভা পাবনায় পাগলা কু’কু’রের কা’ম’ড়ে না’রী ও শি’শুস’হ আ’হত ২৮

মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের ম’ত’বি’নিময় 

notuntimes / ১৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহসভাপতি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুল রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সদস্য মিলন আলী, মিরপুর নাজমুল উলূম সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক হামিদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালা দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের সবারই কাজ করার সুযোগ আছে মানুষের কল্যাণে কাজ করার। আমরা সবসময় জন্য এটি স্মরণ রাখবো। বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই আন্দোলনের প্রত্যাশ পূরন না হওয়ায় তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিরপুর প্রেসক্লাবকে বই উপহার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!