• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের ই’উনি’ফ’র্ম পরে ড্রাইভিং লা’ই’সে’ন্স করতে গিয়ে যু’বক আ’ট’ক মন্ডল বাতাসী পার্কে দ’র্শনা’র্থী’দের গো’প’নে ভিডিও ধা’র’ণ ও অ’শ্লী’ল প্র’চা’রের অ’ভি’যো’গ কুষ্টিয়ায় নি’খোঁ’জে’র ৪ দিন পর বৃ’দ্ধা’র ম’র’দে’হ উ’দ্ধা’র সড়ক দু’র্ঘট’না’র ক’বলে, স্ত্রীসহ আ’হ’ত প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় অ’বৈ’ধ বিড়ি কারাখানায় অ’ভি’যা’ন, হা’ম’লার শি’কা’র রাজস্ব ক’র্মকর্তারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান ইবি থানা প’রিদ’র্শ’নকা’লে পে’শা’দারিত্ব ও নৈ’তি’কতার সাথে দা’য়ি’ত্ব পালনের নি’র্দে’শ নবাগত এসপির মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের ম’ত’বি’নিময়  মিশরের দক্ষিণ সিনাই প্র’দেশে বাস দু’র্ঘ’টনা’য় ১৬ জন নি’হ’ত বারবার ভ্যান ছি’ন’তাই, ইবি এলাকায় অ’প’রাধী’দের দৌ’রা’ত্ম্যে প্রশাসন কি নী’রব?

কুষ্টিয়ায় নি’খোঁ’জে’র ৪ দিন পর বৃ’দ্ধা’র ম’র’দে’হ উ’দ্ধা’র

notuntimes / ২১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের চারদিন পর কুষ্টিয়ার মিরপুরে হাসনা খাতুন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকায় জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হাসনা খাতুনের কোমরে গামছা দিয়ে বালির বস্তা বাঁধা ছিলো। নিহত হাসনা খাতুন পার্শ্ববর্তী বহলবাড়ী ইউনিয়নের খাড়ারাগ্রামের করিম আলীর স্ত্রী।

পরিবার সূত্র জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে শেষ কথা হয় হাসনা খাতুনের। এরপর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে মিরপুর থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়। পরে আজ সকালে জিকে খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো ঘটনাটি তদন্ত করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!